শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

মুকসুদপুরে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে অভাব অটনের সংসারে স্বামীর সাথে অভিমান করে স্ত্রী এক সন্তানের জননী বৈশাখী মন্ডল (২০) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার সকাল ১০টার সময় উপজেলার বানিয়ারচর বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৈশাখী একই এলাকার শিপন মন্ডলের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, অভাব অটনের সংসারে স্বামী শিপন মন্ডলের সাথে স্ত্রী বৈশাখীর প্রায় ঝগড়া লাগতো। এরই জের ধরে শনিবার সকাল ১০টার দিকে বৈশাখী স্বামীর সাথে অভিমান করে সবার অজান্তে গলায় রশি দিয়ে ঘরের আড়ার ঝুলে আত্মহত্যা করে। বৈশাখীর ২ বছরের এক শিশু কন্যা সন্তান রয়েছে।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এস আই আউয়াল জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com