শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে কৃষকের ধান কেটে দিল আওয়ামী নির্মাণ শ্রমিকলীগ

মুকসুদপুরে কৃষকের ধান কেটে দিল আওয়ামী নির্মাণ শ্রমিকলীগ

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষকের ধান কেটে ঘরে পৌছে দিল উপজেলা আওয়ামী নির্মাণ শ্রমিকলীগ। বুধবার সকালে উপজেলা আওয়ামী নির্মাণ শ্রমিকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান টুটুল তার নেতাকর্মীদের নিয়ে উপজেলার বহুগ্রাম ইউনিয়নের বড় বিলের দরিদ্র কৃষক ভাষান মজুমদারের ২ বিঘা জমির ধান কেটে দেন।

হত দরদ্রি কৃষক ভাষান মজুমদার বলেন, আমার বর্গা চাষকৃত ২বিঘা জমির পাকা ধান কয়েক দিন আগেই কাটার উপযুক্ত হয়েছে। কিন্তু ,করোনাভাইরাসের কারণে এলাকায় শ্রমিক সংকট দেখা দেওয়ায় এবং অর্থ সংকটে থাকায় ধান কাটতে পারছিলাম না। এ কথা জানার পর উপজেলা আওয়ামী নির্মাণ শ্রমিকের সভাপতি মোস্তাফিজুর রহমান টুটুল নেতাকর্মীদের নিয়ে আমার ২ বিঘা জমির ধান কেটে দিয়েছে। এই ধান কেটে দেওয়ায় আমার অনেক উপকার হয়েছে।

উপজেলা আওয়ামী নির্মাণ শ্রমিকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান টুটুল বলেন করোনার কারণে বর্তমানে ব্যাপক শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং আমাদের কেন্দ্রীয় আওয়ামী নির্মাণ শ্রমিকলীগের সভাপতির পরামর্শে আমার উপজেলার নেতাকর্মীদের নিয়ে দরিদ্র কৃষকদের বিনা পারিশ্রমিকে ধান কেটে দিচ্ছি। যতদিন মাঠে ধান থাকবে ততদিন দরিদ্র কৃষকদের ধান কেটে দিতে আমরা মাঠে থাকবো।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান ওমিত বলেন আমাদের সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীদের নিয়ে কৃষক ভাষান মজুমদারের ২ বিঘা জমির ধান কেটে দিলাম। আমাদের এই ধান কাটার কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com