রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

মুকসুদপুরের পশারগাতি থেকে চারটি গরু চুরি, চোর আতঙ্কে এলাকাবাসী

মুকসুদপুরের পশারগাতি থেকে চারটি গরু চুরি, চোর আতঙ্কে এলাকাবাসী

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়ন থেকে চারটি গরু চুরি হয়েছে।

সোমবার রাতে ইউনিয়নের জানবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জানবাগ গ্রামের সপন কর ও বিজন করের দুটি গাভীসহ মোট চারটি গরু রাতে চুরি হয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘর শূন্য। গরুগুলোর আনুমানিক মূল্য তিন লাখ টাকা। তারা বিভিন্ন এলাকায় খোজাখুজি করে গরুর সন্ধান পাননি।

ইউপি সদস্য হাফিজুর রহমান ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।

জায়গীর আড়পাড়া পুলিশ ফাঁড়ি এলাকার কাছ থেকে গরু চুরির ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com