বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে বহুগ্রামের খোদ্দের দুর্বাশুরে পূর্ব শত্রুতার জেরে ৫টি ঘর ভাংচুর লুটপাট

মুকসুদপুরে বহুগ্রামের খোদ্দের দুর্বাশুরে পূর্ব শত্রুতার জেরে ৫টি ঘর ভাংচুর লুটপাট

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে ৫টি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার বিকালে উপজেলার বহুগ্রাম ইউনিয়নের খোদ্দর দুর্বাশুর গ্রামে এঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের লোকজন ৬টি ঘর ভাংচুর করে প্রায় প্রায় ৯লাখ টাকার ক্ষতি, নগদ ১০ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণ ও একটি দোকান ভাংচুর করে ১লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
জানাযায় খোদ্দর দুর্বাশুর গ্রামের জাকির মেম্বারের সাথে একই গ্রামের আলো খন্দকারের নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে জাকির মেম্বারের বাড়ি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে আলো খন্দকারের লোকজন।
ভুক্তভোগী জাকির মেম্বার জানান আলো খন্দকারের নের্তৃত্বে আজম, খায়ের, মামুন, রাজীব, লেলিন মোল্যা, সুজন মোল্যা, জিকির খন্দকারসহ গ্রুপের লোকজন এই ভাংচুর লুটপাট চালায়। তিনি আরো জানান এবিষয়ে মুকসুদপুর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে ।

এবিষয়ে বহুগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল শেখের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।

মুকসুদপুর থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ ঘটনার নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে এবং পুলিশ মোতায়েন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com