শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরের কমলাপুরে হামলা ভাংচুরের ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হৃদয় মোল্যা

মুকসুদপুরের কমলাপুরে হামলা ভাংচুরের ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হৃদয় মোল্যা

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামে জমিজমার বিরোধে জেরে হামলার ঘটনায় বাড়ি ভাংচুর লুটপাটসহ ১০ জন আহতর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফরিদপুর মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গোলজার মোল্যার ছেলে হৃদয় মোল্যা (১৩) নামের এক যুবক। ৭ মে বৃহস্পতিবার সন্ধ্যায় কমলাপুর ৮ নং ওয়ার্ডে এ হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানাযায়।
জানাযায় একই গ্রামের আলমগীর মোল্লা এবং হেমায়েত ফকিরের সাথে দীর্ঘদিন ধরে জমিজমার বিরোধ চলে আসছে। তারই জের ধরে আলমগীর মোল্যা গ্রুপের উপর অতর্কিত ভাবে হেমায়েত ফকির গ্রুপের লোকজন আক্রমন করে নারী ও শিশুদের আহত করেছে বলে জানাযায়। এ ঘটনায় আলমগীর মোল্যা গ্রুপের ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক হৃদয় মোল্যার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করে। সেখানে তার অবস্থার উন্নতি না হলে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হবে বলে জানাযায়।
আহতরা হলো আলো বেগম, মাবিয়া বেগম, আল আমিন মোল্যা, আজিজল মোল্যা, মহিত মোল্যা, গোলজার মোল্যা।

আলমগীর মোল্যা জানায় আমাদের সাথে জমিজমার বিরোধ থাকায় হেমায়েত ফকির তার পক্ষের লোকজন নিয়ে বাড়ি ঘর ভাংচুর, লুটপাট ও নারী সহ প্রায় ১০ জনকে আহত করে। এছাড়াও জমিতে সেচ কাজে ব্যবহত স্যালোমেশিন ভাংচুর করে। তিনি আরো জানান কিছুদিন আগেও গোলজার মোল্যাকে মেরে আহত করে এর আগেও ২-৩ বার আমাদের উপর হামলা করেছে। এবিষয়ে মুকসুদপুর থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে হেমায়েত ফকিরের কাছে জানতে চাইলে তিনি জানান, জমিজমা সংক্রান্ত জেরে আলমগীর মোল্যা সহ কয়েকজন আমার বাড়ি ঘর ভাংচুর করে এবং পরিবারের সদস্যদের গুরুত্ব আহত করেছে। এ ব্যাপারে মুকসুদপুর থানায় অভিযোগের প্রক্রিয়া চলছে।

মুকসুদপুর থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ বলেন পুলিশের তৎপরতায় ঘটনার নিয়ন্ত্রণে রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com