বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মোচনায় প্রেমের টানে ঘর ছাড়লো স্কুল ছাত্রী, পরিবারের অভিযোগ অপহরণ

মোচনায় প্রেমের টানে ঘর ছাড়লো স্কুল ছাত্রী, পরিবারের অভিযোগ অপহরণ

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনায় প্রেমের টানে ঘর ছাড়ল ১০ শ্রেণীর স্কুল ছাত্রী বৃন্তি। কিন্তু পরিবার ও এলাকাবাসীর অভিযোগ অপহরণ।

জানাযায়, উপজেলার মোচনা ইউনিয়নের ঢালীকান্দি গ্রামের বাচ্চু শেখ ওরফে লাচ্চু’র মেয়ে নওহাটা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী বৃপ্তি ও পাশ্ববর্তী কঠুরাকান্দি মঠবাড়ী গ্রামের অবসর প্রাপ্ত বিডিআর সদস্য আজিজল শেখের ছেলে রুবেল (২৫) এর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।
বৃন্তি ও রুবেলের প্রেমের সর্ম্পক বৃন্তির পরিবার মেনে না নেয়ায়। রুবেল বৃন্তিকে পালিয়ে যাওয়ার কথা বলে। বৃন্তি রাজি না হওয়ায় এবং পরিবারকে বিষয়টি জানালে রুবেল ক্ষিপ্ত হয়। পরবর্তীতে গত ১০ মে, গভির রাতে বৃপ্তিকে বাড়ি থেকে সিনেমা ষ্টাইলে তুলে নিয়েছে বলে জানাযায়।
পরে বৃন্তির বাবা মা সহ আত্মীয় স্বজন খুজতে শুরু করে। কোথাও তাকে খুজে না পেয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবগত করেন। এদিকে এলাকাবাসী দুজনের প্রেম কাহিনী সম্পর্কে অবগত থাকায় তাদের ধারণা রুবেল বৃন্তিকে নিয়ে পালিয়ে গেছে।
এবিষয়ে বৃন্তির সৎ মা মৌসুমী বেগম জানান এদিন রাতে বৃন্তি বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। আমরা তার চিৎকারের শব্দ শুনে ঘর থেকে বের হয়ে আর খুজে পাইনি। আমাদের ধারনা বৃন্তিকে রুবেল অপহরণ করেছে।

রুবেলে বাবা আজিজল শেখ জানান আমার ছেলেও বাড়িতে নেই। সে কোথায় আছে জানিনা।

এব্যাপারে ৫ নং ওয়ার্ড মেম্বার কাসেম জানান, বিষয়টি আমি শুনেছি যতটুকু জানি বৃন্তির বয়স কম রুবেল ফুসলিয়ে রাতে বাড়ি থেকে নিয়েগেছে। কোথায় আছে সেটা জানাযায়নি।

মোচনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাসির খন্দকার ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্যা জানান, ওই ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন তাদের পালিয়ে বিয়ে করার কথা ছিল। ঘটনা সর্ম্পকে যতটুক জানতে পারছি তাতে মনে হচ্ছে রুবেল ওই মেয়েকে অপহরণ করেছে। এছাড়াও রুবেল এলাকার মধ্যে উসৃংখ ছেলে হিসাবে পরিচিত। এর আগেও তার অনেক অপকর্ম আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com