শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে পত্রিকার হকাররা পেল সরকারী সহায়তা

মুকসুদপুরে পত্রিকার হকাররা পেল সরকারী সহায়তা

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন ও গৃহবন্দী পত্রিকার হকারদের সরকারী ত্রাণ তহবিল থেকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। সোমবার দুপুরে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ১০ জন হকারের হাতে প্রত্যেককে ১৫ কেজি চাল, ১ কেজি ডাল, আধা কেজি তেল, ছোলা, চিনি ও লবন তুলে দেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী।
মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুল ইসলামের তত্বাবধানে এসব খাদ্য সহায়তা পেল হকাররা। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক তারিকুল ইসলাম ও মেহের মামুন৷

পত্রিকার হকার রবিউল খন্দকার জানান, করোনাভাইরাসের কারণে পত্রিকা বন্ধ। পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তারা। এমন পরিস্থিতিতে সরাকারী সহায়তা পেয়ে তাদের অনেক উপকার হলো।

উল্লেখ্য ১৪ মে বাংলার নয়ন অনলাইন সহ বেশকিছু গনমাধ্যমে “মুকসুদপুরে কর্মহীন পত্রিকার হকারদের মানবেতর জীবন-যাপন দেখার কেউ নেই” এই শিরোনামে খবর ছাপা হওয়ার পর প্রশাসনের দৃষ্টিতে আসায়। মুকসুদপুরে কর্মরত ১০ জন পত্রিকার হকার এই সরকারী খাদ্য সহায়তা পায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com