বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে নতুন করে আরো তিন করোনারোগী সনাক্ত মোট আক্রান্ত ২৫, সুস্থ ১৮

মুকসুদপুরে নতুন করে আরো তিন করোনারোগী সনাক্ত মোট আক্রান্ত ২৫, সুস্থ ১৮

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নতুন করে আরো তিন করোনারোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে মুকসুদপুরে মোট ২৫ জনের শরীরে করোনাভাইরাস-এর অস্তিত্ব মিলেছে।আক্রান্তদের মধ্যে ১৮জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। হোম আইসোলেশনে আছে ৭জন। নতুন আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা চলছে বলে সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ বাংলার নয়নকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুকসুদপুর হাসপাতালের টিএইচও মাহমুদর রহমান জানান ১৬ মে শনিবার ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। ১৯ মে মঙ্গলবার তাদের মধ্যে ৩ জনের নমুনায় করোনার অস্তিত্ব পাওয়া যায়। তাদের অবস্থার অবনতী হলে মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অস্থায়ী আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হবে।

মুকসুদপুর হাসপাতালের আবাশিক মেডিকেল অফিসার ডা. রিজভী আহমাদ জানান, মুকসুদপুরের করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। উপজেলা বাসীর সতর্ক হওয়া অত্যন্ত জরুরী। তিনি আরো জানান, আমাদের মুকসুদপুরই গোপালগঞ্জের মধ্যে করোনা চিকিৎসায় নজিরবীহিন অবদান রেখেছেন। মুকসুদপুর থানার করোনা আক্রান্ত ১৮ পুলিশ সদস্যকে মুকসুদপুর সরকারী কলেজে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করে সম্পূর্ণ সুস্থ্য করা হয়েছে। তারা অতিশীগ্রই তাদের নীজ কর্মস্থলে ফিরবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com