বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে নতুন করে আরো ১ জন করোনারোগী সনাক্ত, আতংকে রয়েছে অনেকেই

মুকসুদপুরে নতুন করে আরো ১ জন করোনারোগী সনাক্ত, আতংকে রয়েছে অনেকেই

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নতুন করে আরো এক করোনারোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে মুকসুদপুরে মোট ৩১ জনের শরীরে করোনাভাইরাস-এর অস্তিত্ব মিলেছে। আক্রান্তদের মধ্যে ২০ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। হোম আইসোলেশনে আছে ১১জন। এ তথ্য নিশ্চিত করেছেন মুকসুদপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রিজভী আহম্মদ।

জানা যায়, ২৪ মে রবিবার মুকসুদপুর উপজেলার সুনামধন্য কাপড়ের ব্যবসায়ীর ছেলে ইলান জ্বর, কাশি নিয়ে মুকসুদপুর হাসপাতালে যান সেখানের চিকিৎসাপত্র দিয়ে কর্তব্যরত ডাক্তার তার নমুনা সংগ্রহ করে রাখেন। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তার বাসায় থাকার কথা। তিনি করোনা সনাক্তের নমুনা দিয়ে এসে মুকসুদপুর উপজেলার বিভিন্নস্থানে বন্ধুদে সাথে সময় কাটিয়েছেন। ইলান ঈদের দিন সকাল থেকে মুকসুদপুর উপজেলার কেজি স্কুল মাঠে বন্ধু সহ পরিচিত জনদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন এবং অনেকের সাথেই মিশেছেন। এর পরে ২৭ মে বুধবার ইলানের নমুনায় করোনার অস্তিত্ব পাওয়া যায়। তার অবস্থার অবনতী হলে আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এই সংবাদে তার সাথে যারা সময় কাটিয়েছেন তাদের মধ্যে করোনা আতংক বিরাজ করছে।

মুকসুদপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিজভী আহমাদ বাংলার নয়নকে জানান, মুকসুদপুরের করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। তবে যে রোগী আজ পজিটিভ এসেছে তিনি অনেককেই ঝুকির মধ্যে ফেলেছেন। উপজেলা বাসীর সতর্ক হওয়া অত্যন্ত জরুরী। তিনি আরো জানান, আমাদের সকলকে আরো বেশি সর্তক থাকতে হবে এবং নিরাপদ দুরুত্ব বজায় রেখে চলতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com