বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে করোনা পজেটিভ যুবকের ঈদের দিন আবাধে বিচরণ, আতংকে সংস্পর্শে আশা বন্ধুরা

মুকসুদপুরে করোনা পজেটিভ যুবকের ঈদের দিন আবাধে বিচরণ, আতংকে সংস্পর্শে আশা বন্ধুরা

তারিকুল ইসলামঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে নতুন করে এক যুবকের শরীরে করোনা সনাক্ত হয়েছে। তিনি করোনা নিয়ে বন্ধু-বান্ধব ও স্বজনদের সাথে ওঠা বসা করেছেন। ঈদ আনন্দ করে কাটিয়েছেন। গতকাল বুধবার ওই ব্যাক্তির শরীরে করোনা পিজেটিভ রিপোর্ট আসে। এ খবর ছড়িয়ে পড়েলে তার সংস্পর্শে আশা বন্ধু-বান্ধব ও স্বজনা করোনায় আক্রান্ত হওয়ার আতংকে ভুগছেন। এ নিয়ে মুকসুদপুর স্বাস্থ্য বিভাগও দুশ্চিন্তায় পড়েছে।
গত ২৪ মে মুকসুদপুর উপজেলা সদর বাজারের প্রতিষ্ঠিত বস্ত্র ব্যবসায়ীর ছেলে ইলান জ্বর, কাশি নিয়ে মুকসুদপুর হাসপাতালে যান। তাকে চিকিৎসক চিকিৎসা দিয়ে তার নমুনা সংগ্রহ করে রাখেন। চিকিৎসকরা তাকে হোমকোয়ারেন্টাইনে থাকতে পরামর্শ দেন। তিনি চিকিৎসকের পরামর্শ না মেনে মুকসুদপুর উপজেলার বিভিন্নস্থানে বন্ধুদে সাথে সময় কাটিয়েছেন। ইলান ঈদের দিন সকাল থেকে মুকসুদপুর উপজেলার কেজি স্কুল মাঠে বন্ধু সহ পরিচিত জনদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। অনেকের সাথেই মিশেছেন ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। ২৭ মে বুধবার ইলানের নমুনা পরীক্ষায় করোনার সনাক্ত হয় । তাকে বুধবার রাতে আইসোলেশনে ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্ত ইলানের বাড়ি লকডাউন করা হয়েছে। তার পরিবারের সদস্যদের হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ইলানের এক বন্ধু জানান, ইলান করোনা নিয়ে খুব বেশি বন্ধু-বান্ধব ও স্বজনদের সংস্পর্শে গেছেন। ঈদের দিন মাস্তি করেছেন। এখন তার সংস্পর্শে যাওয়ারা করোনায় আক্রান্ত হওয়ার আতংকে ভুগছেন । উপজেলা স্বাস্থ্য বিভাগের উচিত ইলানের সংস্পর্শে আসাদের হোমকোয়ারেন্টাইন নিশ্চিত ও করোনা পরীক্ষা করা ।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, বুধবার যার করোনা সনাক্ত হয়েছে, তিনি অনেককেই করোনা ঝুকির মধ্যে ফেলেছেন। এখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে তার সংস্পর্শে আশাদের হোমকোয়ারেন্টিন নিশ্চিত ও উপসর্গ দেখা দেয়াদের নমূনা সংগ্রহ করে ফরিদপুর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি । এছাড়া তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। পরিবারে রদস্যদের হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে । পাশাপাশি পরিবারের সদ্যদের নমূনা সংগ্রহ করা হয়েছে। এ অবস্থায় উপজেলা বাসীর আরো সতর্ক হওয়া অত্যন্ত জরুরী। পাশাপাশি উপজেলাবাসীকে নিরাপদ দুরুত্ব বজায় রেখে চলতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com