বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে সংঘর্ষে মুক্তিযোদ্ধার মৃত্যু

মুকসুদপুরে পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে সংঘর্ষে মুক্তিযোদ্ধার মৃত্যু

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধা সাহেব আলী খন্দকার নিহত ও ১০জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার পশারগাতী ইউনিয়নের কাওয়ালদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে৷

স্থানীয়রা জানায়, সাহেব আলী খন্দকারের সাথে একই গ্রামের তৈয়ব আলী মুন্সীর সাথে পাওনা টাকা নিয়ে বিরোদ চলে আসছিলো। তারই জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে৷ গুরুতর আহতরা হলো সাহিদুল শেখ, মোফা শেখ, জসিম মোল্যা, লিয়াকত মোল্যা, সুজন শেখ।

স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু রাসেল শিমুল জানান, একই গ্রামের তৈয়ব আলী মুন্সী ২৫ হাজারটা সুধে দিয়েছিলেন জালালকে । এছাড়াও সে আরো অনেক লোকের কাছ থেকে টাকা সুধে নিয়ে এলাকা থেকে উধাও হয়েগেছে। পরবর্তীতে তার বোন এক লাখ টাকা দেয় তার পাওনাদারকে ভাগ করে দেয়ার জন্য । সেই টাকা দেয়ার দায়িত্ব নেন মুক্তিযোদ্ধা সাহেব আলী খন্দকার । শুক্রবার সকালে সেই টাকা দিতে চাইলে তৈয়ব আলী মুন্সী ১০ হাজার টাকা নিতে অস্বীকার করে এবং সাহেব আলী খন্দকারকে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নেয়া হয়। মুকসুদপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।

মুকসুদপুর থানা ওসি মীর্জা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সংর্ঘেষের সঘটনায় একজন নিহতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। অপ্রিতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েত করা হয়েছে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com