বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে মোচনা ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক মিজানের শোক

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে মোচনা ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক মিজানের শোক

বাংলার নয়ন সংবাদঃ

জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য পুত্র, সাবেক সফল মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র, জননেতা মোহাম্মদ নাসিম এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্যা।

বর্ষীয়ান নেতা নাসিমের মৃত্যুর সংবাদের পরে এক শোকবার্তায় মোচনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মোল্যা বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারাল।

মোহাম্মদ নাসিম এমপি’র মৃত্যু জাতীয় রাজনীতি ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের উন্নয়নে তিনি যে অবদান রেখেছেন দেশবাসী তা শ্রদ্ধাভরে স্মরন করবে। মোচনা ইউনিয়ন আওয়ামীলীগ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com