বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে নতুন আরো ৭ জন করোনারোগী সনাক্ত, মোট ৯২

মুকসুদপুরে নতুন আরো ৭ জন করোনারোগী সনাক্ত, মোট ৯২

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নতুন করে আরো ৭ জন করোনারোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে মুকসুদপুরে মোট ৯২ জনের শরীরে করোনাভাইরাস-এর অস্তিত্ব মিলেছে। আক্রান্তদের মধ্যে ৪১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। হোম আইসোলেশনে আছে ৪৯ জন। মৃত্যু হয়েছে ২ জনের। এ তথ্য নিশ্চিত করেছেন মুকসুদপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রিজভী আহম্মাদ।

জানা যায়, ১৪ মে রবিবার মুকসুদপুর পৌরসভায় ৪ জন, উজানি ১ জন, বহুগ্রাম ১ জন, গোবিন্দপুরে ১ জন। গত ১৩ জুন ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে ৭ জনের নমুনায় করোনার অস্তিত্ব মিলেছে।

মুকসুদপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদর রহমান জানান, উপজেলায় করোনা উপসর্গে নিয়ে গতকাল ১৩ মে মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী নমুনা পরীক্ষার করোনা সনাক্ত হয়েছে। মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীকে গার্ড অব অনার প্রদান শেষে ইসলামিক ফাউন্ডেশনের সহয়তায় জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।

মুকসুদপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিজভী আহমাদ বাংলার নয়নকে জানান, মুকসুদপুরের করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। উপজেলা বাসীর সতর্ক হওয়া অত্যন্ত জরুরী। তিনি আরো জানান, সকলকে আরো বেশি সর্তক থাকতে হবে এবং নিরাপদ দুরুত্ব বজায় রেখে চলতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com