শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী হত্যার প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

মুকসুদপুরে বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী হত্যার প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী হত্যার প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মুকসুদপুর উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও পশারগাতী ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

আজ সোমবার সকাল ১০টায় মুকসুদপুর উপজেলা সদরের সোনালী ব্যাংক সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা সাহেব আলী হত্যার প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা। মানবববন্ধন চলাকালে নিহতের স্ত্রী মোছা: আছিয়া বেগম, মুক্তিযোদ্ধা জাফর আহম্মেদ মল্লিক, ফিরোজ খান বক্তব্য রাখেন। এ সময় বক্তরা অভিযোগ করে বলেন, এ হত্যা মামলার আসামীদের পুলিশ গ্রেফতার করতে উদাসীনতা দেখাচ্ছে। দ্রুত আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।

প্রসঙ্গত, গত ১২ জুন উপজেলার পশারগাতী ইউনিয়নের কাওয়ালদিয়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধা সাহেব আলী নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা: আছিয়া বেগম বাদী হয়ে মুকসুদপুর থানায় ২৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com