রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

মুকসুদপুরে ৫ জুয়াড়ি গ্রেফতার

মুকসুদপুরে ৫ জুয়াড়ি গ্রেফতার

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে মুকসুদপুর থানার এসআই সাইফুল ইসলাম, এসআই আলিম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মহারাজপুর ইউনিয়নের খন্দকারকান্দি তাল বাগান থেকে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন ১। খায়ের, পিতা ফেলু, ২। শহিদ, পিতা রশিদ শেক, ৩। আব্দুর রহমান, পিতা মজিদ শেক ৪। আব্দুল রহমান, পিতা আবু শেখ, ৫। রুবেল শেখ, পিতা ইদু মাতুব্বর, এরা গোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা সহ জুয়া খেলার সরঞ্জামাদী উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় জুয়া আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

এলাকাবাসী জানায়, খন্দাকারকান্দি তাল বাগানে খায়েরের নেতৃত্বে প্রতিদিন জুয়ার আসর বসে আসছে।

থানা সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার খন্দকারকান্দি তাল বাগানে জুয়া খেলা হচ্ছিল এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫ জুয়ারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com