বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে পৌরসভার তিনটি ওয়ার্ডকে রেড জোন চিহ্নিত করে চলছে লকডাউন

মুকসুদপুরে পৌরসভার তিনটি ওয়ার্ডকে রেড জোন চিহ্নিত করে চলছে লকডাউন

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে রেড জোন ঘোষণা করে ২১ দিনের জন্য লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।

মুকসুদপুর পৌরসভায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডকে রেড জোন চিহ্নিত করে আজ লাকডাউনের প্রথমদিন।

মুকসুদপুর পৌর শহরের ৪ নং চন্ডিবরদী ওয়ার্ডের দক্ষিণ চন্ডিবরদী বটতলা হতে আনসার-ভিডিপি অফিস পর্যন্ত রাস্তা, দক্ষিণ চন্ডিবরদী বটতলা হতে ডাকবাংলো পর্যন্ত ও দক্ষিণ চন্ডিবরদী পাকা ব্রীজ হতে ওমর শেখের বাড়ী পর্যন্ত। ৫ নং গোপিনাথপুর ওয়ার্ডের তিন রাস্তা মোড় হতে ছানোয়ারের বাড়ি পর্যন্ত, গোপিনাথপুর এলজিইডি জাকিরের বাড়ি হতে কিবরিয়ার বাড়ি পর্যন্ত, গোপিনাথপুর মিয়া বাড়ি মসজিদ হতে লিক্সনের বাড়ি পর্যন্ত, সরকারি মুকসুদপুর কলেজের পর্ব গেইট হতে আনোয়ার মাস্টারের বাড়ি পর্যন্ত এবং গোপিনাথপুর পঃপাড়া পেট্রোল পাম্পে দক্ষিণ পাশের নাছির মোল্যার বাড়ি পর্যন্ত। ৬ নং টেংরাখোলা ওয়ার্ডের আতিয়ার ইঞ্জিনিয়ার সাহেবের বাড়ি হতে শরিফ বাড়ি মসজিদ পর্যন্ত, টেংরাখোলা রওশন মিয়ার বাড়ি বাড়ির দক্ষিন পাশ হতে কারিতাস অফিস পর্যন্ত, টেংরাখোলা ইকবালেল দোকান হতে আলালের স মিল পর্যন্ত এবং টেংরাখোলা সুমনের বাড়ি হতে আতিয়ারের বাড়ী পর্যন্ত ২১ দিনের লগডাউন ঘোষনা করা হয়েছে।

এ সব ঝুকিপূর্ণ (রেড জোন) এলাকায় সর্ব সাধারণের প্রবেশ ও বাহির নিষিদ্ধ ঘোষনা করা হলেও কিছু কিছু জায়গায় জনসাধারনের চলাচল ছিলো আগের মতই।

সদর বাজারে ফার্মেসী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতীত অন্য সকল প্রকার দোকানপাট বন্ধ ছিলো। জরুরী পরিসেবার ব্যবহৃত যানবাহনের সাথে অন্য সকল প্রকার যান চলাচল করতে দেখা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com