বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
যাত্রা শুরু করলো জেড অ্যান্ড জেড ফার্মা

যাত্রা শুরু করলো জেড অ্যান্ড জেড ফার্মা

নিজস্ব প্রতিনিধিঃ

নির্ভেজাল ঔষধে নিরাপদ স্বাস্থ্য শ্লোগান নিয়ে রাজধানীর মগবাজার মোড়ে যাত্রা শুরু করলো নতুন ফার্মেসী জেড অ্যান্ড জেড ফার্মা।

মঙ্গলবার সকালে নতুন এই ফার্মেসিটির উদ্বোধন করেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম বার। মগবাজার মোড়ে আদ দ্বীন হাসপাতালের গলির মুখে ফার্মেসিটি প্রায় বারোশো স্কয়ার ফিট জায়গা জুড়ে বিস্তৃত।

দৈনন্দিন ঔষধ পাইকারী ও খুচরা বিক্রয়ের পাশাপাশি রয়েছে শিশুখাদ্য, মা ও শিশু সামগ্রী, প্রসাধনী ও অন্যান্য ডিপার্টমেন্টাল সামগ্রী। প্রতিষ্ঠানটির কর্ণধার মেহেদী হাসান বাবু জানান সব ঠিক থাকলে শিগগিরই জেড অ্যান্ড জেড ফার্মার আরো একাধিক শাখা খোলা হবে।

সঙ্গে তিনি এও বলেন মূলত ভেজাল ঔষধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধের ছোবল থেকে নির্ভেজাল সেবা দেয়ার অভিপ্রায়ে এই ফার্মার যাত্রা। এটি সরকারি বিধি মোতাবেক মডেল ফার্মেসি হিসেবে যাত্রা শুরু করেছে। স্বাস্থ্যবিধি মেনে ফিতা কেটে উদ্বোধনের পর ডিআইজি হাবিবুর রহমান ফার্মেসির ভেতরে প্রবেশ করে ফার্মেসিটি ঘুরে দেখেন। ফার্মেসির ইন্টেরিয়রের প্রশংসা করেন এবং সততার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অর্থ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সিদ্দিকী ও ফার্মেসি পরিচালনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com