বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
ফরিদপুরের নগরকান্দায় বন্যার্তদের মাঝে সংসদ উপনেতার পক্ষে খাদ্য সামগ্রী বিতরন

ফরিদপুরের নগরকান্দায় বন্যার্তদের মাঝে সংসদ উপনেতার পক্ষে খাদ্য সামগ্রী বিতরন

শফিকুল খান জনি, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সংসদ উপনেতার সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে নগরকান্দায় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার সারাদিন উপজেলার ফুলসুতী ইউনিয়নের বন্যার্ত এলাকা ঘুরে খাদ্য সামগ্রী বিতরন করেন সংসদ উপনেতার এপিএস শফিউদ্দিন। ৫৪৮ জন বন্যার্তদের মাঝে প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ প্যাকেট সেমাই, ১ লিটার সয়াবিন তেল, ১ প্যাকেট বিস্কুট, দুধ, লুডুল্স, চিনিসহ অন্যান্য সামগ্রী বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, থানা অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা, সংসদ উপনেতার পিও আজাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, ফুলসুতী ইউপি চেয়য়ারম্যান আরিফ হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এর আগে উপজেলায় মহামারি করোনা জয়ী ২৪৬ জনকে সংসদ উপনেতার পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা স্বরূপ খাদ্য সামগ্রী বিতরন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com