সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে ডিইউজে’র সাংগঠনিক সম্পাদকের উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মুকসুদপুরে ডিইউজে’র সাংগঠনিক সম্পাদকের উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বাংলার নয়ন সংবাদঃ

গোপাগঞ্জের মুকসুদপুরে বন্যাকবলিত এলাকায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদের উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে মঙ্গলবার সকালে মোচনা বাজারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সাম্প্রতিক বন্যায় দেশের বেশ কিছু জেলার চরাঞ্চল ও নিচু এলাকাসহ বিস্তীর্ণ এলাকার বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। বন্যার এ ভয়াল থাবা থেকে রক্ষা পায়নি মুকসুদপুর উপজেলাও। অসহায় পরিবারগুলো এখন মানবেতর জীবন যাপন করছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদের ব্যক্তিগত তহবিল থেকে এলাকার বন্যার্ত ক্ষতিগ্রস্ত ও করোনাকালিন সময়ে দুস্থ পরিবারের মধ্যে চাল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য বাবুল আক্তার খান, মোচনা ইউনিউন আওয়ামীলীগ সহ সভাপতি কাওসার আলী মল্লিক, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়াজুল ইসলাম রেন্টু, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সিরাজ মুন্সী, সাধারন সম্পাদক হবি শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও তিনি চলমান করোনা কালীন সময়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাক্স, হ্যান্ড গ্লাভস, পিপিইসহ সুরক্ষা সামগ্রীও বিতরণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com