বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পন

মুকসুদপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পন

তারিকুল ইসলামঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে তার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়।

শনিবার সকালে মুকসুদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাসলিমা আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আহবায়ক, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাসলিমা আলী, সাবেক উপজেলা কমান্ডার ফিরোজ খান সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগন। মুকসুদপুর থানার পক্ষে পুস্পস্তবক অর্পন করেন ওসি শাকের মোহাম্মদ যুবায়ের সহ থানার সকল সদস্যবৃন্দ। সাপ্তাহিক বাংলার নয়নের পক্ষে সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মিরান হোসেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান লেবু।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com