বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত, আহত ২

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত, আহত ২

তারিকুল ইসলামঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রিশাতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রিশাতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মাওয়া থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খোয়া মিক্সিং মেশিনের সাথে ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন— প্রাইভেটকার চালক বেলায়েত হোসেন (৪৫)।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাজিব হোসেন জানান, মাওয়া থেকে ছেড়ে আসা ঢাকা খ-০৩০২ প্রাইভেটকারটি মুকসুদপুর উপজেলার রিশাতলা নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা ইট বালি খোয়া মিক্সিং মেশিনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক বেলায়েত মারা যান। আহত মশিউর রহমান ও সাহিদ আলমকে গুরুত্বর অবস্থায় মুকসুদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা মুকসুদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। নিহত প্রাইভেটকার চালক বেলায়েত হোসেনের বাড়ী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রসুনদিবাদ গ্রামে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com