বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা প্রদান

মুকসুদপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা প্রদান

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুকসুদপুর সরকারী এসজে উচ্চ বিদ্যালয়ে এই চিকিৎসা সেবা ক্যাম্পেই অনুষ্ঠিত হয়। চিকিৎসা সেবা ক্যাম্পেইন পরিচালনা করেন ১৪ ইষ্ট বেঙ্গল। সহযোগিতায় ছিলেন ৪১ ফিল্ড এ্যাম্বুলেন্স এবং সিভিল সার্জন গোপালগঞ্জ ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ব্যবস্থাপনায় ছিলেন ১০৫ পদাতিক ব্রিগেড, ৫৫ পদাতিক ডিভিশন। মোট চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ৩৬৬ জন। এর মধ্যে পুরুষ ১২৩ জন, নারী ২২২জন, শিশু ২১ জন এবং ৫৬ জন সার্জিক্যাল রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা সেবা ক্যাম্পেইনের প্রধান হিসাবে কাজ করেন মেজর সৌরভ মোহাম্মদ অসীম(শাতিল)। ক্যাম্প কমান্ডারের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন মাহদি।
ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহদি জানান, যেহেতু করোনা ভাইরাস নামক মহামারী চলছে সেজন্য করোনা ভাইরাস মুক্ত করণ বিষয়টি প্রাধান্য দেয়া হয়েছে। রোগীদের রিসিভ করে শরীরের তাপমাত্রা মেপে, সামাজিক দুরুত্ব নিশ্চিত করে, সাবান দিয়ে হাত ধোয়া শেষ করে জীবানু নাষক টানেলের মধ্য দিয়ে প্রবেশ করিয়ে প্রথমে স্লিপ দিয়ে পুরুষ এবং মহিলাদের আলাদা করে বসিয়ে পরে সিরিয়াল এবং রোগের ধরন অনুযায়ী চিকিৎসা শেষে ওষুধ প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, আমারা প্রধানত মেডিসিন, অর্থপ্রেডিক্স এবং সার্জিক্যাল সমস্যার রোগীদেও চিকিৎসা প্রদান করছি। আমাদের সেনাবাহিনীর ৬জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com