বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে অজ্ঞাত পুরুষের বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ

মুকসুদপুরে অজ্ঞাত পুরুষের বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ

মোঃ তারিকুল ইসলাম:
গোপালগঞ্জের মুকসুদপুরে অজ্ঞাত নামা এক পুরুষের (৩০-৪০) বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ।

আজ বুধবার দুপুরে উপজেলার দিগনগর ইউনিয়নের ভাজন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশে কুমার নদের পাড়ে কচুরীপানার মধ্যে থেকে এ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরন করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয়রা উক্ত স্থানে বস্তা থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত নামা পুরুষের বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করে।

মুকসুদপুর থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, অজ্ঞাত নামা বস্তাবন্দী একটি গলিত লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। ধারনা করা হচ্ছে দুবৃর্ত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে গুম করার জন্য বস্তায় বন্দী করে ফেলে দিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com