রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

মুকসুদপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মুকসুদপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামের একটি ধান ক্ষেতের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

সিন্দিয়াঘাট নৌ-তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আবুল বাশার জানান, দুপুরের দিকে দক্ষিণ জলিরপাড় গ্রামের মৃত কুমোদ বাকচীর একটি ধান ক্ষেতে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com