শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মুকসুদপুরে বাস-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ৩

মুকসুদপুরে বাস-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ৩

তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে মোটরসাইকেল ও নৈশ কোচের সংঘর্ষে ৩ যুবক নিহত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মেড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন মুকসুদপুর উপজেলার চান্ডিবর্দি গ্রামের আনু সরদারের ছেলে ফয়সাল সরদার (২৭), সুন্দরদি গ্রামের বিল্লাল ঠাকুরের ছেলে আল আমিন ঠাকুর (২৫) ও লখাইড়চর গ্রামের শফি মিয়ার ছেলে লিয়াকত মিয়া (৩০)।
মুকসুদপুর থানার ওসি শাকের মোহাম্মদ জুবায়ের বলেন, একটি মোটর সাইকেলে করে ৩ যুবক মুকসুদপুর থেকে মুকসুদপুর ফিলিং স্টেশনে যাচ্ছিলেন। মুকসুদপুর কলেজ মোড়ে ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি নাইট কোচের সাথে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। মোটর সাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। এতে মোটর সাইকেল সহ ৩ আরোহী বাসের সামনের অংশে আটকে যায়। হাফ কিলোমিটার দূরে গিয়ে আরোহীরা ছিটকে পড়ে। এদের মধ্যে আল আমিন ঠাকুর ঘটনাস্থলেই মারা যায়। মুকসুদপুর হাসপাতালে মারা যান ফয়সাল । ফরিদপুর নেয়ার পথে মারা যান লিয়াকত। বাসটি ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার অতিক্রম পর মোটর সাইকেলে আগুন লেগে যায়। পরে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসের কোন যাত্রী হতাহত হয়নি। পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com