বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে বিনামূল্যে বীজ, সার বিতরণ

মুকসুদপুরে বিনামূল্যে বীজ, সার বিতরণ

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রোণোদনা (অর্থ বছর ২০২০-২১) কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে স্বল্প, মধ্য মেয়াদী শাক সবজি ও মাস কলাইর বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান। উপ-সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিরু মিয়া, কৃষক প্রতিনিধি টুকু মুন্সী প্রমুখ।
মুকসুদপুর উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ জানান, ৬০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মাস কলাই বীজ ও ৫ কেজি করে রাসায়নিক সার এবং ৩৮০ জন কৃষকের মাঝে ১২ ধরনের স্বল্প, মধ্য মেয়াদী শাক সবজির বীজ বিতরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com