বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
নগরকান্দা প্রেসক্লাবে স্মার্ট টিভি প্রদান করলেন যুবলীগ নেতা মিঠু

নগরকান্দা প্রেসক্লাবে স্মার্ট টিভি প্রদান করলেন যুবলীগ নেতা মিঠু

শফিকুল খান জনি, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবে এলইডি স্মার্ট টেলিভিশন প্রদান করেছেন নগরকান্দা পৌর যুবলীগের সাবেক সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী কামরুজ্জামান মিঠু। বৃহস্পতিবার সকালে নগরকান্দা প্রেসক্লাবের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রেসক্লাবের সভাপতি বোরহান আনিস এর হাতে এ টিভি তুলে দেন কামরুজ্জামান মিঠু। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, সাবেক কমান্ডার লিয়াকত আলী ফিরোজ লস্কর, পৌর কাউন্সিল লিয়াকত হোসেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজান, ভোরের কাগজ প্রতিনিধি নিজাম নকিব, কোয়ালিটি বাংলা টিভি প্রতিনিধি শফিকুল খান জনি সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এসময় উপস্থিত সাংবাদিকরা কামরুজ্জামান মিঠুকে ধন্যবাদ জানান।
এ সময় কামরুজ্জামান মিঠু বলেন, সাংবাদিকরা তাদের পেশাগত কাজে ছুটে বেড়ান, অক্লান্ত পরিশ্রম করেন। তাই তাদের কথা চিন্তা করে তাদের বিনোদনের জন্য এটি আমার সামান্য উপহার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com