শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্যালক দুলাভাইয়ের মৃত্যু

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্যালক দুলাভাইয়ের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে পিকআপ ভ্যান ও মোটার সাইকেলের সংঘর্ষে শ্যালক ও দুলাভাইয়ের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের লুৎফর রহমান শেখের ছেলে আমিন শেখ (২০) ও তার দুলাভাই ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দিগনগর গ্রামের ইছাক শেখের ছেলে আবু সাঈদ শেখ (২৩)।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, পাথালিয়া নামকস্থানে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী শ্যালক ও দুলাভাই মারাত্নক আহত হন।

তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্যালক আমিনকে মৃত ঘোষনা করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুলাভাই আবু সাঈদ রাতে মারা যান। বিধি মোতাবেক নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com