শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
আক্কেলপুরে গৃহবধূর চুল কেটে নির্যাতন: আটক ৩

আক্কেলপুরে গৃহবধূর চুল কেটে নির্যাতন: আটক ৩

নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট):
জয়পুরহাটের আক্কেলপুরে যৌতুকের দাবিতে হাত-পা বেঁধে গৃহবধূর মাথার চুল কেটে ঘরে আটকে রেখে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ স্বামী, ভাসুর ও শ্বশুরকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তিলকপুর ইউনিয়নের করমজি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রুহুল আমিনের সাথে একই উপজেলার পৌওতাঁ সজ্জনকুড়ি গ্রামের মাহতাব হোসেনের মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই গৃহবধূর শাশুড়ি, শ্বশুর, ভাসুর ও স্বামী মিলিয়ে বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য চাপ দেন। স্বামীর সংসার টিকে রাখার জন্য গরিব বাবার বাড়ি থেকে দফায় দফায় টাকা এনে শাশুড়ি ও শ্বশুরের হাতে তুলে দিয়েছেন গৃহবধূ।

১০ অক্টোবর শনিবার আবারও বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে চাপ সৃষ্টি করলে গৃহবধূ বাবার বাড়ি থেকে যৌতুকের টাকার জন্য যেতে আপত্তি করেন। আর এতে ক্ষিপ্ত হয়ে শাশুড়ি নাজমা (৫২), শ্বশুর আবুল কালাম আজাদ ওরফে বুলু (৬০), ভাসুর শাহিন (৩৫) ও স্বামী রুহুল আমিন (৩০) গৃহবধূর হাত-পাঁ বেঁধে মাথার চুল কেটে একটি ঘরে আবদ্ধ করে বিভিন্নভাবে নির্যাতন করেন।

পরে খবর পেয়ে ১৮ অক্টোবর নির্যাতনের শিকার গৃহবধূর বাবা-মাসহ কয়েকজন স্বজন জামাইয়ের বাড়িতে গিয়ে দেখেন—তার মেয়ের মাথার চুল কাটা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। এ ঘটনা তাদের জামাইয়ের কাছে জানতে চাইলে তাদেরকেও মারপিট করেন ওই পরিবারে লোকজন। ওই দিন গ্রামবাসীর সহায়তায় নির্যাতিতাকে উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করানো হয়। গৃহবধূ কিছুটা সুস্থ হলে তার মা বাদী হয়ে ১৯ অক্টোবর আক্কেলপুর থানায় মামলা করেন।

এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল লতিফ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত স্বামী, শ্বশুর ও ভাসুরকে আটক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com