বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় প্রসূতির মৃত্যু আহত ৩

নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় প্রসূতির মৃত্যু আহত ৩

শফিকুল খান জনি, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় এক প্রসূতির মৃত্যুর খবর পাওয়া গেছে। জানাযায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের পাঁচ কাইচাইল গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী সামিয়া আক্তার (২০) এর হটাৎ প্রসব বেদনা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে জেলা সদরে নেওয়ার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশা যোগে যাচ্ছিলেন। পথিমধ্যে ফরিদপুর-বরিশাল মহা সড়কের বাখুন্ডা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি সড়কের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই প্রসূতি সামিয়া আক্তারের মৃত্যুর হয়। এবং সাথে থাকা স্বামী বিল্লাল মিয়া সহ আরো ৩ জন গুরুতর আহত হয়। আহতদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত সামিয়া আক্তার পার্শ্ববর্তী ফুলসুতি ইউনিয়নের বাউতিপাড়া গ্রামের মৃত আবু কালাম মাতুব্বরের ছোট মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com