বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুর সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মরণ সভা

মুকসুদপুর সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মরণ সভা

বাংলার নয়ন সংবাদঃ
মুকসুদপুর সংবাদের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুকসুদপুর সংবাদ সম্পাদক মন্ডলীর সভাপতি আবু এম ফারুক ও স্টাফ রিপোর্টার ওমর আলী করোনাক্রান্ত হয়ে ইন্তেকাল করায় তাদের আত্মার মাগফিরাত কামনায় স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মুকসুদপুর উপজেলা পরিষদের ফারুক খান মিলনায়নে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব এম ফারুকের সহধর্মীনি ও বিশিষ্ট সমাজ সেবক আসমা ফারুক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, গোপালগঞ্জের সাংবাদিক নেতা মোজাম্মেল হোসেন মুন্না, উজানী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আযাদ, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিরু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুজ্জাত হোসেন লিটু। অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com