বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুক্তিযুদ্ধের সময়ে সাংবাদিকদের অবদান অপূরণীয়- মুহাম্মদ ফারুক খান এমপি

মুক্তিযুদ্ধের সময়ে সাংবাদিকদের অবদান অপূরণীয়- মুহাম্মদ ফারুক খান এমপি

তারিকুল ইসলামঃ
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন মুক্তিযুদ্ধের সময়ে সাংবাদিকদের অবদান অপূরণীয়, সাংবাদিকরা সমাজের দর্পন, আজকের বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল তৈরী করতে সরকারের পাশাপাশি সাংবাদিকরা বিশেষ ভূমিকা পালন করেছেন। আজ রবিবার সকাল ১১ টায় মুকসুদপুর উপজেলার ফারুক খান মিলনায়তনে ৪২ জন সাংবাদিক মাঝে করোনা কালীন সময়ে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তেও সাংবাদিকরা বিশেষ ভুমিকা পালন করেছেন। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, গোপালগঞ্জের রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিরু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুজ্জাত হোসেন লিটু। অনুষ্ঠান পরিচালনা করেন বাসস গোপালগঞ্জ প্রতিনিধি হায়দার হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com