রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে পিকআপের চাপায় অজ্ঞাত যুবক নিহত

মুকসুদপুরে পিকআপের চাপায় অজ্ঞাত যুবক নিহত

শহিদুল ইসলাম:
গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপের চাপায় অজ্ঞাত নামা (২৫) এক যুবক নিহত হয়েছে।

গতকাল বুধবার রাত ৯টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুর উপজেলার জলিরপাড় মিশন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে ।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম জানান, টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুর উপজেলার জলিরপাড় মিশন স্কুলের সামনে বুধবার রাত ৯টার দিকে টেকেরহাট গামী একটি কয়লা বোঝাই পিকআপের চাপায় অজ্ঞাত নামা এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com