বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে দুই সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্টভুক্ত পলাতক ১২জন গ্রেফতার

মুকসুদপুরে দুই সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্টভুক্ত পলাতক ১২জন গ্রেফতার

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে দুইজন সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ১২জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ । শনিবার ও রোববার দুই দিনে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামীরা হলো, উপজেলার জৈনখোলা গ্রামের উকিল ফকিরের ছেলে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মহি ফকির (৩০) ও হরিশ্চর গ্রামের অমুল্য কুন্ডুর ছেলে অসিদ কুন্ডু (৪০), একই উপজেলার গোপালপুর গ্রামের ছিরু শেখের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী এমদাদুল শেখ (২২), মৃতঃ আবুল হোসেন কাজীর ছেলে নাসির কাজী (২৮), বোয়ালিয়া গ্রামের মোস্তফা মোল্লার ছেলে হিরা মোল্লা (২৫), বাহাড়া গ্রামের আক্কাস শিকদারের ছেলে রাসেল শিকদার (২৫), কমলাপুর গ্রামের মৃতঃ ধলা মিয়ার ছেলে খোকন মিয়া (৩০), কবির শেখের স্ত্রী রেনু বেগম (৫০), গনিয়া গ্রামের সামসু শেখের ছেলে মস্ত শেখ (৪০), বাটিকামারী গ্রামের লালন দাইয়ের ছেলে রমজান দাই (৩৫) ও তপারকান্দি গ্রামের আজিজ শেখের ছেলে চুন্নু শেখসহ (৪০) ১২জন ।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া বাংলার নয়নকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ও রোববার দুইদিন মুকসুদপুর উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয় । এসময় দুইজন সাজাপাপ্ত আসামীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১২জন পলাতক আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে । আমাদের এ অভিযান চলমান থাকবে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com