রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
কোটালীপাড়ায় বীজ, সার ও কীটনাশকের দোকানে চলছে মনিটরিং

কোটালীপাড়ায় বীজ, সার ও কীটনাশকের দোকানে চলছে মনিটরিং

কোটালীপাড়া প্রতিনিধি, জেমস বাড়ৈঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চলমান বোরো মৌসুমে চাষীরা যাতে বীজ প্রাপ্তিতে কোনভাবেই প্রতারিত না হতে হয় সেজন্য গুনগতমানে ভাল বীজ আছে কিনা এবং সার ও কীটনাশক বিক্রয়ের বৈধতা ও ন্যায্যমূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা পরিদর্শন করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কোটালীপাড়ার সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়- এর নেতৃত্বে একটি টিম আজ কোটালীপাড়ার ঘাঘরবাজার ও ভাংগারহাটের বিভিন্ন বাজারে বীজ, সার ও কীটনাশকের দোকান মনিটরিং করেন। মনিটরিংকালে প্রতি স্টলের দোকানদারকে সরকারের নিয়মনীতি সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। টিমে ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে, উপ সহকারী কৃষি অফিসার বিকাশ সরকার, সহিদুল ইসলাম, বিজন দত্ত, করুনা বৈদ্য, মনোজ কুমার মৃধা ও সুমন মৈত্র।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com