শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মুকসুদপুরে ১৯৭ পিস ইয়াবাসহ গোপাল দত্তকে আটক করেছে র‌্যাব

মুকসুদপুরে ১৯৭ পিস ইয়াবাসহ গোপাল দত্তকে আটক করেছে র‌্যাব

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ১৯৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গোপাল দত্ত (২০) কে আটক করেছে মাদারীপুর র‌্যাব-৮। ২১ নভেম্বর শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর উপজেলার ছাগলছিড়াস্থ ঢাকা-বরিশাল গামী মহাসড়ক সংলগ্ন “মেসার্স হক ফিলিং ষ্টেশন” এলাকায় অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীর নিকট হতে ১৯৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০২টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামী উপজেলার বাঘাট গ্রামের সুধীর দত্তর ছেলে গোপাল দত্ত।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোহাম্মদ তাজুল ইসলামজানান, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবা অন্যান্য আলামতসহ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় একটি মাদক মামলা দায়ের করে থানায় সোর্পদ করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, মাদারীপুর র‌্যাব-৮ এর একটি টিম উপজেলার ছাগল ছিড়া নামক এলাকা থেকে ইয়াবাসহ মাদক ব্যাসায়ী গোপাল দত্তকে আটক করে একটি মাদক মামলা দায়ের করে থানায় সোপর্দ করেছে। তাকে গোপালগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com