শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মুকসুদপুরে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। এক যুবক নিহত, আহত ২০

মুকসুদপুরে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। এক যুবক নিহত, আহত ২০

বাংলার নয়ন সংবাদঃ
প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপরের গ্রামে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে এক যুবক নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে । ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৮টার দিকে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে। প্রতিপক্ষের হাতে গুরুতর আহত কালাম শেখকে (২৫) রাজৈর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত কালাম শেখ রাঘদী গ্রামের মৃত জলিল শেখের ছেলে । আহতদের মধ্যে মুমুর্ষ ৬জনকে রাজৈর হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য ৩জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, দীর্ঘ দিন যাবৎ রাঘদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল । এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । এ সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয় । গুরুতর আহত কালাম শেখকে (২৫) রাজৈর হাসপাতালে নেয়ার পথে মারা যায় এবং আহতদের মধ্যে মুমুর্ষ ৬জনকে রাজৈর হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য কালাই ফকির (৪৫), আয়ুব আলী (৬০), সহিদকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
মুকসুদপুর থানা ওসি আবু বকর মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উত্তেজনা নিয়ন্ত্রনে আনা হয়। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com