শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
চরভদ্রাসনে মাস্ক ও হেলমেট না থাকায় পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

চরভদ্রাসনে মাস্ক ও হেলমেট না থাকায় পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

চরভদ্রাসন, ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসনে মাস্ক না পরায় ও হেলমেট না থাকায় ১৫শ’ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ২৪ নভেম্বর সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্তরের প্রধান সড়কে ও সদর বাজারের বড় ব্রীজের ঢালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, পেশকার মোঃ সাদ্দাম হোসেন সহ এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হেলমেট না থাকায় এবং স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক না পরায় পথচারীদের দুইজন এবং মোটর বাইক চালিত তিন জন মোট পাঁচজনের কাছ থেকে ১৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা বলেন, সাধারণ জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এছারা বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বসাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রশাসন মাঠে থাকবে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com