বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরের বাটিকামারীতে পূর্ব শত্রুতার জেরে ঘরবাড়ী ভাংচুরের অভিযোগ, থানায় মামলা দায়ের

মুকসুদপুরের বাটিকামারীতে পূর্ব শত্রুতার জেরে ঘরবাড়ী ভাংচুরের অভিযোগ, থানায় মামলা দায়ের

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া চরপাড়া গ্রামে গতকাল বিকালে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারপিট বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে মুকসুদপুর থানায় মামলা দায়ের হয়েছে।

গতকাল দুপুরে সাহজাহান মুন্সী বাদি হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে আরো ৫/৬ জনকে অজ্ঞাত নামা মামলা দায়ের করে।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান উভয় পক্ষের দুটি মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আজ দুপুরে উপজেলার বাটিকামারি ইউনিয়নের বাহাড়া চরপাড়ায় রওশন শেখ, মিরাজ শেখ, হায়দার শেখ দির্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে তাদের কথার অবাধ্য হলেই সেই পরিবারের উপর চলে তান্ডব। গ্রাম্য কোন্দলের জেরে রওশন শেখের হুকুমে বাহাড়া চরপাড়ার আলম শেখ, রবিউল শেখ ও মনির শেখের বাড়ি ভাংচুর সহ গরু লুটপাটের ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন জন আহত হয়। আহতদেরকে মুকসুদপুর হসপিটালে ভর্তি করা হয় ও গুরুতর আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com