শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলায় মুকসুদপুরের জলিরপাড়ে বিক্ষোভ সমাবেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলায় মুকসুদপুরের জলিরপাড়ে বিক্ষোভ সমাবেশ

শহিদুল ইসলাম:
গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা এবং জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকালে মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে একটি বিক্ষোভ সমাবেশ জলিরপাড় বঙ্গবন্ধু পরিষদ থেকে বানিয়ারচর আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ হয়।

এর আগে অধ্যাপক অমল কৃষ্ণ বর এর সভাপতিত্বে বঙ্গবন্ধু পরিষদের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,

জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিপ্লব মজুমদার, সাবেক সাধারন সম্পাদক অধীর কুমার সাহা, কার্তিক সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন বাক্চী টুলু, ছাত্রলীগ সভাপতি সমীর মন্ডল, রকিম বৈরাগী,

নিত্যানন্দ বিশ্বাস, কানাই বালা, শ্যামাপ্রসাদ বৈরাগী, শিবনাথ মন্ডল, রমেন বৈরাগী, প্রনব হালদার, নুরইসলাম শেখ নুরু, চম্পা মন্ডল, প্রেমানন্দ হালদার, বিদ্যু বাক্চী, হরিশচন্দ্র বারুরী, অনিল মন্ডল, নারায়ন মন্ডল, অসিম সরকার প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী ঘাতক পাকিস্তানি দালাল উগ্র জঙ্গিবাদ মৌলবাদ গোষ্ঠী রাতের আঁধারে কুষ্টিয়ায় ৫ রাস্তার মোড়ে নির্মানাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বক্তারা। অবিলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর কারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়।

অনুষ্ঠানে জলিরপাড় ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com