শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলায় মুকসুদপুরের মোচনা ইউনিয়ন আ.লীগের বিক্ষোভ সমাবেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলায় মুকসুদপুরের মোচনা ইউনিয়ন আ.লীগের বিক্ষোভ সমাবেশ

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরের মোচনা ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা এবং জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকালে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল মোচনা বাজার প্রদক্ষিণ করে মোচনা স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মোল্যার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এমএম মহিউদ্দিন আহম্মদ মুক্তু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, মোচনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোল্যা নাসির খন্দকার, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম মোল্যা, জাহাঙ্গীর মোল্যা, ওবাইদুর রহমান লিটন, মোঃ টুল্টু আহম্মেদ, নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা একে আজাদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী ঘাতক পাকিস্তানি দালাল উগ্র জঙ্গিবাদ মৌলবাদ গোষ্ঠী রাতের আঁধারে কুষ্টিয়ায় ৫ রাস্তার মোড়ে নির্মানাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর কারীদের দ্রুত শাস্তির দাবি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com