বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণের বিষয়ে মুকসুদপুরে উপজেলা প্রশাসনের প্রেসব্রিফিং

ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণের বিষয়ে মুকসুদপুরে উপজেলা প্রশাসনের প্রেসব্রিফিং

বাংলার নয়ন সংবাদ:

“মুজিব বর্ষে দেশে কেউ গৃহহীন থাকবে না” মাননীয় প্রধান মন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ- ২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণের বিষয়ে প্রেস ব্রিফিং করেছে মুকসুদপুর উপজেলা প্রশাসন।

আজ শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে গোপালগঞ্জের মুকসুদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এই প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিং এ মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ প্রকল্প সর্ম্পর্কে বিস্তারিত তুলে ধরে জানান মুকসুদপুরে ৫০ গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার।

এসময় মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর সংবাদ পত্রিকার সম্পাদক হায়দার হোসেন, সিনিয়র সহ-সভাপতি ছিরু মিয়া, মধুমতি কণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদুল ইসলাম শহিদ,খোন্দকার রুহুল আমিন মুকুল, বেলায়েত খোন্দকার, নাহিদ পারভেজ জনি, শহিদুল ইসলাম, ফকির মিরাজ আলী শেখ,মাসুদুর রহমানসহ মুকসুদপুরের কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন ।

এসময় মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন উপজেলার ১৬ ইউনিয়নের ৫০ টি গৃহহীন পরিবার ঘর পাবে। কিছু ইউনিয়নে কাজ শুরু হয়েছে। অচিরেই সকল সুবিধাভোগীদের মাঝে ঘর হস্তান্তর করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com