শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ফরিদপুরে নদী গবেষণার কাজ গুলো বিশ্বমানের যে কোন দেশের তুলনায়

ফরিদপুরে নদী গবেষণার কাজ গুলো বিশ্বমানের যে কোন দেশের তুলনায়

এস.এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে নদী গবেষণার কাজ গুলো বিশ্বমানের, যে কোন দেশের তুলনায় অনেক ভালো। ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি একথা বলেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় ফরিদপুর নদী গবেষণা ইনস্টিউটের হলরুমে এ সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নদী গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক মোঃ আলিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। সভায় আরো বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রোকন উদ-দৌলা, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা), জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক, বাপাউবো প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম।

অনুষ্ঠানে নদী গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা স্বপন কুমার দাস নদী গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কাজ ডিসপ্লের মাধ্যমে মনিটর এ প্রদর্শন করেন।
পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটে ফরিদপুরের কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আর আর আই কে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করতে হবে। আপনাদের মধ্যে যে মেধা আছে তা কাজে লাগিয়ে দেশের উন্নতিতে অগ্রণী ভ‚মিকা পালন করতে হবে। মাননীয় প্রতিমন্ত্রী আরও বলেন আপনাদের গবেষণার কাজ গুলো বিশ্বমানের। যে কোন দেশের তুলনায় ভালো। তিনি নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের পেনশন প্রসঙ্গে বলেন এগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্য দেশকে নানা দিক থেকে সফল করে তোলা আপনারা সেই লক্ষ্যে একসাথে কাজ করে এগিয়ে যান। আপনাদের যেকোন সমস্যা সমাধানে আমরা বদ্ধপরিকর।

প্রতিমন্ত্রী নদী গবেষণা ইনস্টিটিউটে পৌঁছালে বাংলাদেশ আওয়ামীলীগের ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহা, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল­া প্রমুখ নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com