বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
গোপালগঞ্জে বড় দিনের প্রার্থনা অনুষ্ঠিত

গোপালগঞ্জে বড় দিনের প্রার্থনা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি:
করোনা মুক্তি, দেশ, জাতির কল্যাণ ও বিশ্ব শান্তি কামনার মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলার অর্ধশত গীর্জায় বড় দিনের প্রার্থণা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯ টায় জেলার ক্যাথলিক, ব্যাপটিস্ট, প্রটেস্টাইন, সেভেন্থডে এ্যাডভেন্টিস সহ ৭টি মন্ডলীর গির্জায় যীশু খ্রিষ্টের প্রশংসা, সংগীত, বাইবলে পাঠ ও প্রার্থনা করা হয়েছে। পরে কেক কাটা হয়।
বড়দিরে প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে গীর্জা গুলোতে কেক কেটে ও প্রর্থনার মধ্য দিয়ে বড় দিনের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

গোপালগঞ্জ খ্রিস্টান ফেলোশিপের সভাপতি স্যামুয়েল এস বালা বলেন, করোনা মহামারির মধ্যে স্বাস্থ্য বিধি মেনে অর্ধশতাধিক গীর্জায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কাটা হয়েছে জম্ম দিনের কেক। যীশু খ্রিষ্ট আমাদের পাপমুক্ত করতেই পৃথিবীতে আর্বিভূত হয়েছিলেন। আমরা বিশ্বাস করি তিনি আমাদের পাপমুক্ত করবেন। ২৫ ডিসেম্বর তাঁর জম্ম দিন। এ দিনটি আমাদের কাছে সবচেয়ে পবিত্রতম দিন। তাই যীশু খ্রিষ্টের প্রশংসা, সংগীত, বাইবলে পাঠ ও প্রার্থনা করে আমার তাঁর অশির্বাদ পেতে চেষ্টা করেছি। পরিবার পরিজন, স্বজন ও প্রতিবেশীদের নিয়ে মিলিত হয়েছি প্রণের আনন্দ ও ধর্মীয় উৎসবে। এ উৎসবকে ধারন করে আমরা সারা বছর সুন্দর ও সত্যের পথে চলবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com