বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে পুত্রবধুকে শ্লীলতাহানির অভিযোগ

মুকসুদপুরে পুত্রবধুকে শ্লীলতাহানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চন্ডিবরদি গ্রামের নিজ ফাঁকা বাড়িতে পুত্রবধূকে শ্বশুর বিল্লাল মোল্যা নামে একজন চাউল ব্যবসায়ী শ্লীলতাহানির চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা স্থানীয় একটি মহল টাকায় আপস করার জন্য চাপ দিচ্ছেন। পরে ভুক্তভোগি ওই গৃহবধু থানায় লিখিত অভিযোগ দিলেও সেটা তুলতে বাধ্য হন।

গৃহবধু উপজেলার পশারগাতি ইউনিয়নের জোনবাগ গ্রামের এনায়েত মোল্যার মেয়ে। গত ২৭ জানুয়ারি দুপুরে শ্বশুর বেল্লাল কর্তৃক শ্লীলতাহানির ঘটনা ঘটে।

ভুক্তভোগির পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় গত ২৭ জানুয়ারি দুপুরের দিকে বাড়ির লোকজন যে যার মত কাজে চলে যায়। এ সময় ফাঁকা বাড়িতে পুত্রবধূকে শ্লীলতাহানির চেষ্টা করছিল। তখন ওই পুত্রবধু চিৎকার শুরু করলে আসে পাশের লোকজন ছুটে আসেন। বিষয়টি টের পেয়ে শ্বশুর বেল্লাল মোল্যা সটকে পালিয়ে যায়।

এ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে স্থানীয় প্রভাবশালী লোকজনদের মাধ্যমে পুত্রবধুকে চাপ দিতে থাকে। এক পর্যায়ে ওই পুত্রবধূ ২৭ জানুয়ারি বিকালে নারী নির্যাতন আইনে থানায় একটি অভিযোগ দেয়। এ খবর পেয়ে ওই প্রভাবশালী মহল রাতেই একটি সালিশ বৈঠকের মাধ্যমে ভূক্তভোগিকে মোটা অংকের টাকার আশ্বাস দেন এবং অভিযোগ তুলে নিতে বাধ্য করে। এঘটনাটি এলাকায় বেশ সমালোচনার ঝড় বইছে।

মুকসুদপুর সদর বাজারের চাউল ব্যাবসায়ী বিল্লাল মোল্যার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানায় আমাকে ফাঁসাতে এ মিথ্যা অভিযোগ করা হয়েছে। এটা সম্পূর্ন মিথ্যে বানোয়াট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com