বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরের ননীক্ষীরে ভলিবল খেলা অনুষ্ঠিত

মুকসুদপুরের ননীক্ষীরে ভলিবল খেলা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীরে প্রীতি ভলিবল খেলা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকালে ননীক্ষীর স্কুল মাঠে ভলিবল খেলার আয়োজন করেন বীর মু‌ক্তিযোদ্ধা শহিদ জিন্নাত আলী খান স্মৃতি যুব সংঘ। খেলায় অংশগ্রহণ করেন সোনালী অতীত ভলিবল দল ও বর্তমান প্রজন্ম দল।

এসময় ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কাশেম শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রবিউল আলম সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মিয়া, বঙ্গরত্ন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সমীর কান্তি শাখারী, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ রনি আহম্মেদ, বাবুল আকতার খান, ননীক্ষীর ইউ‌পি চেয়ারম‌্যান আসাদুজ্জামান মিনা,

সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শেখ মো: হারুন, সিরাজুল ইসলাম ছিরু, আবুল কাশেম শেখ, গনেশ সাহা, মিলন কাজী, রাশেল শেখসহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সার্বিক সহযোগীতায় ছিলেন সহকারি পুলিশ কমিশনার (কে.এম.পি) আবুল খায়ের ফকির।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যাংকার মোহাম্মাদ হানিফ ও মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন লিপন, শেখ নজরুল ইসলাম শওকত।

খেলায় ২-১ গোলে বর্তমান প্রজন্ম দলকে পরাজিত করে সোনালী অতীত দল চ্যম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলের ‌অধিনায়ক শেখ নজরুল ইসলাম শওকত পুরষ্কার গ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com