সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
রাণীনগর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাণীনগর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি:
দীর্ঘ প্রায় ৮বছর পর নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে শের-এ-বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সাংসদ শাহীন মনোয়ারা হক প্রমুখ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নওগাঁ-৬ আসনের সাংসদ আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল ইসলাম। এছাড়াও সম্মেলনে রাজশাহী মহানগর, জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলালকে সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়। পরবর্তিতে পূর্নাঙ্গ কমিটি কমিটি ঘোষনা করা হবে বলে জানান অতিথিবৃন্দরা। সর্বশেষ ২০১৪সালে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com