রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
ভাঙ্গায় রেল প্রকল্পের আওতায় ব্রীজ নির্মাণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ভাঙ্গায় রেল প্রকল্পের আওতায় ব্রীজ নির্মাণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ভাঙ্গায় রেল প্রকল্পের আওতায় ব্রীজ নির্মাণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন করা হয়েছে। রবিবার সকালে নলিয়া বালিয়া মৌজায় বসবাসরত এলাকাবাসীরা এ মানববন্ধনের আয়োজন করেন। ব্রীজ নির্মাণ না হলে ব্যপক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে দাবী করছেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, পানির প্রবাহ গতিরোধ হওয়ার কারণে শত শত বিঘা জমির ফসল পানির নিচে ডুবে যাবে। এ স্থানের দুই পাশে উঁচু থকার কারণে নিচু জায়গায় বর্ষা মৌসুমে ধান, পাট ও অন্যান্য ফসল স্থানান্তর বন্ধ হয়ে যাবে। নৌকায় যাতায়াত বন্ধ সহ ব্যপক আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে দাবী করেছেন বক্তারা।
মোঃ বাবুল মাতুব্বরের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ আবু বকর মাতুব্বর, তৌহিদুর রহমান (বুলবুল), মোঃ মজিবর, মোঃ এনামুল প্রমুখ।

মানববন্ধন শেষে একটি মিছিল করেছে এলাকাবাসীরা। এ সময় তাদের দাবী মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা প্রসাশক সহ যথাযথ কর্তৃপক্ষের নিকট আহŸান জানিয়েছেন তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com