বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আমান খানের উদ্যোগে মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

মুকসুদপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আমান খানের উদ্যোগে মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর সদরের বিভিন্ন মসজিদে মসজিদে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চন্ডিবর্দী গ্রামের খান পরিবারের সন্তান বিশিস্ট সমাজ সেবক ব্যাবসায়ী, কাগজ কলম পত্রিকার প্রধান সম্পাদক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য মোঃ আমানত খান আমান এর উদ্যোগে পৌর সদরের বিভিন্ন মসজিদে বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিশিষ্ট সমাজ সেবক ও কাগজ কলম পত্রিকার প্রধান সম্পাদক মোঃ আমানত আলী খান আমান জানান, আজ ১৭ মার্চ স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, একটি ঐতিহাসিক ও অর্থবহ দিন। জাতির পিতাসহ সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি আরো বলেন, সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুজিববর্ষ পালিত হচ্ছে। জাতির পিতার আদর্শ হৃদয়ে ধারণ করে তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জাতি-ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করে যেতে হবে। জাতির পিতার শুভজন্মদিনে এটিই হোক আমাদের অঙ্গীকার।
আমান খানের উদ্যোগে জাতির এই শ্রেষ্ট সন্তানের রুহের মাগফেরাত, দেশের শান্তি ও কল্যান কামনায় মুকসুদপুর পৌর সদরের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com