শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরের জলিরপাড়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

মুকসুদপুরের জলিরপাড়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

শহিদুল ইসলাম:
গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার জলিরপাড় বাজারে ননীক্ষীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পার্থী শেখ মোঃ জিন্না তার ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজন করেন।

এসময় কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন পালন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ মোঃ জিন্না, ভুমি কর্মকর্তা রকিব উদ্দিন, পরিমল চন্দ্র সরকার, খলিল শেখ, বাবুল সরকার, ফিরোজ শেখ, অপুর্ব কির্তনিয়া, শাহিন কাজী প্রমুখ।

শেখ মোঃ জিন্না বলেন, মার্চ মাসটি বাঙালি জাতির জীবনে এক বিশেষ গুরুত্ববহন করে। এই মাসে বজ্রকন্ঠে বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন যে মহান মানুষটি, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন বাঙালির মুক্তির মহানায়ক শেখ মুজিবুর রহমান।

তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। ২০২০ সালে তার জন্মের শতবছর পূর্ণ হয়। এ বছর, অর্থাৎ ২০২১ সালে তার ১০১তম জন্মশতবার্ষিকী উদযাপন করছি আমরা, পাশাপাশি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও উদযাপন করছে জাতি। তাই বছরটি আমাদের জন্য বিশেষ গুরুত্ব নিয়ে হাজির হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com